আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক মাদককারবারি আটক

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক মাদককারবারি আটক
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬


আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক মাদককারবারি আটক

 

 

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় ৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম সজীব (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের চান্দের বাজার এলাকার লালন মোল্লার চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

আটক সজীব গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের বাবুল সরদারের ছেলে।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শুক্রবার সকালে পূর্ব সুজনকাঠি গ্রামের চান্দের বাজার এলাকার লালন মোল্লার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে সজীবকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা করেছে। পরে একইদিন দুপুরে গ্রেপ্তার সজীবকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১:৩৮:১৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ