কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬


 

কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধি ত্বরান্বিত করি’- এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লা। বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জব্বার ও কৃষক মোস্তফা জামান।

 

বক্তারা স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় উন্নয়নে উৎপাদনশীলতার ভূমিকা এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কর্মদক্ষতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:০৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ