মনপুরায় শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক

হোম » ভোলা » মনপুরায় শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬


 

মনপুরায় ইয়াবাসহ আটক দুই যুবক।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের মো. আল-আমিন (২৫) ও মো. শাকিল (২২)।

 

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আল-আমিন ও শাকিলের কাছ থেকে শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে সোপর্দ করা হয়।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, পুলিশের অভিযানে শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৮:০৬ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ