গলাচিপায় ৫১ সদস্যের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন

হোম » পটুয়াখালী » গলাচিপায় ৫১ সদস্যের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

গলাচিপায় ৫১ সদস্যের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নে ৫১ সদস্যের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের হলরুমে বেসরকারি সংস্থা আরএমএনসিএএইচ প্রকল্পের আওতায় আভাসের আয়োজনে এ কমিটি গঠন করা হয়।

 

সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কাওছার আহম্মেদ, আভাসের ফিল্ড ফেসিলিটি অফিসার মো. আবদুর জব্বার ও ইউনিয়ন সুপারভাইজার স্নিগ্ধা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

সভায় দুর্যোগকালীন সময়ে কমিটির দায়িত্ব ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবক তৈরি, জনগণের স্বাস্থ্য সুরক্ষা, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

এ সময় দুর্যোগের আগে সচেতনতা বাড়ানো এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয়ভাবে দ্রুত তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫৬ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ