আ.লীগের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কয়রায় শাহিন আলমের

হোম » রাজনীতি » আ.লীগের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কয়রায় শাহিন আলমের
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬


 

আ.লীগের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কয়রায় শাহিন আলমের

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে চলাফেরা ও রাজনৈতিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শাহিন আলম। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। শাহিন আলম উপজেলার মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং আলহাজ্ব শহিদুজ্জামান শহিদের ছেলে।

 

লিখিত বক্তব্যে শাহিন আলম বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতি করিনি। তবে তাদের সমর্থকদের সঙ্গে চলাফেরা করতাম। কোনো রাজনৈতিক পদে দায়িত্ব পালন করিনি এবং দলের কর্মীও ছিলাম না। একজন সমর্থক হিসেবে তাদের সঙ্গে ছিলাম।’

 

তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের বিরাজমান পরিস্থিতির কারণে সেই সমর্থন বা সম্পৃক্ততা বজায় রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমি স্বেচ্ছায় এ সম্পর্ক থেকে সরে দাঁড়ালাম।’

 

শাহিন আলম বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। একই সঙ্গে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১২:৫১:২০ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ