নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

হোম » পিরোজপুর » নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬


 

নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মো. এলাহি আজাদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৮, বরিশাল।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এলাহি আজাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

 

এসআরবি-৮ সূত্রে জানা যায়, বরিশাল সদর কোম্পানির একটি নৈশ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় গাঁজা কেনাবেচা চলছে। খবর পেয়ে টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

এসআরবি-৮, বরিশালের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবি-৮-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:১৩ ● ৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ