দুমকিতে পৃথক অভিযানে তিন মাদককারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

হোম » পটুয়াখালী » দুমকিতে পৃথক অভিযানে তিন মাদককারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬


 

দুমকিতে পৃথক অভিযানে তিন মাদককারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা, নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোনসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের পবিপ্রবি নতুন বাজার গেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাজউদ্দিন খান (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা, মাদক বিক্রির ২ হাজার ৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাসুম (২৫) নামের আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

 

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী এলাকায় পৃথক অভিযান চালিয়ে আব্দুর রহমান হাওলাদার (২৪) ও সাকিব হাওলাদার (২০) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ মামলায় পলাশ (২৬) নামের একজনকে পলাতক আসামি করা হয়েছে।

 

দুমকি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৫৬ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ