কয়রায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, নিন্দা জামায়াতের

হোম » রাজনীতি » কয়রায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, নিন্দা জামায়াতের
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, নিন্দা জামায়াতের

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

খুলনার কয়রায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং মরহুম মাওলানা এ কে এম তমিজউদ্দীনকে নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এসব প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে উপজেলা জামায়াত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি শেখ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক প্রতিবাদ বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ বার্তায় বলা হয়, সম্প্রতি মোশাররফ হোসেন রাতুল নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে কয়রা উপজেলা জামায়াতে ইসলামী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং মরহুম মাওলানা এ কে এম তমিজউদ্দীনকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য প্রচারের বিষয় তুলে ধরেন। বিষয়টি উপজেলা জামায়াতের নজরে এসেছে।

জামায়াত নেতাদের দাবি, এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জামায়াতে ইসলামী ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের সম্পর্কে অসত্য, বিভ্রান্তিকর বা মানহানিকর বক্তব্য প্রচার গ্রহণযোগ্য নয় বলেও প্রতিবাদ বার্তায় উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, মোশাররফ হোসেন রাতুল ও তার কয়েকজন সহযোগী জামায়াতবিরোধী রাজনৈতিক দল ও ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়ে সংগঠন এবং এর দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বলে তারা মনে করেন। এর মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন জামায়াত নেতারা।

এ ঘটনায় সংশ্লিষ্ট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো বক্তব্য যাচাই-বাছাই না করে বিশ্বাস না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কয়রা উপজেলা জামায়াতে ইসলামী।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৮ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ