মোংলায় ১৪শ’ দুস্থ পরিবার পেল গরুর মাংস

হোম » খুলনা » মোংলায় ১৪শ’ দুস্থ পরিবার পেল গরুর মাংস
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬


 

মোংলায় ১৪শ’ দুস্থ পরিবার পেল গরুর মাংস

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

 

বাগেরহাটের মোংলায় ১৪শ’ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করেছে ঢাকাকেন্দ্রিক সামাজিক সংগঠন ‘বাঙালি ফাউন্ডেশন’।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় অসহায় নারী-পুরুষের হাতে মাংসের প্যাকেট তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাংস বিতরণ করেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাঙালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান।

 

অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই অংশ হিসেবে আজ ১৫টি গরু জবাই করে এখানকার ১৪শ’ দুস্থ পরিবারের মধ্যে ১ কেজি করে গরুর মাংস পৌঁছে দেওয়া হয়েছে। দেশের চাহিদা অনুযায়ী ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

 

এ সময় বাঙালি ফাউন্ডেশনের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

মাংস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় দুস্থ ও নিম্নবিত্ত পরিবারের মানুষেরা।

বাংলাদেশ সময়: ১৯:১৬:০৫ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ