নলছিটিতে ইভটিজিং ও মাদকবিরোধী মতবিনিময় সভা

হোম » ঝালকাঠী » নলছিটিতে ইভটিজিং ও মাদকবিরোধী মতবিনিময় সভা
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬


 

নলছিটিতে ইভটিজিং ও মাদকবিরোধী মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক ও সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ অনেকে।

 

সভায় সিদ্ধকাঠি ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ১৮:৫২:২৪ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ