টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর উদ্বোধন

হোম » বরিশাল » টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর উদ্বোধন
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬


 

টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকি বন্দরে মানবাধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘টরকি হিউম্যান রাইটস’ নামের একটি মানবাধিকার সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার।

 

উদ্বোধন শেষে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০১:৪১ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ