দুমকিতে পৃথক অভিযানে ৩ মাদককারবারি আটক

হোম » পটুয়াখালী » দুমকিতে পৃথক অভিযানে ৩ মাদককারবারি আটক
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬


 

দুমকিতে পৃথক অভিযানে ৩ মাদককারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস অবৈধ অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুমকি সাতানী এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তারা হলেন-দুমকি সাতানী এলাকার মো. মনির হাওলাদার (৪৫) এবং রুপাশিয়া এলাকার মো. আবু তালেব হাওলাদার (৪৩)।

 

অপর অভিযানে উত্তর মুরাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলতাফ হোসেনের ছেলে রাসেল (২৭)কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ জানায়, দুমকি থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. তাওহীদুর রহমান মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করেন। মুরাদিয়া এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদের সামনের পাকা সড়ক এবং দুমকি সাতানী এলাকায় সন্দেহভাজনদের তল্লাশি করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২১ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ