মহিপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

হোম » আইন-আদালত » মহিপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


 

মহিপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা এলাকার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতি গ্রামে হাইকোর্টের নির্দেশ অমান্য করে সরকারি খাস জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের দায়ে মো. নুরুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার পর চর গঙ্গামতি এলাকায় খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণ করে দোকানঘর তৈরির সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেওয়া হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৫ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ