নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ অভিযান

হোম » ঝালকাঠী » নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ অভিযান
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


 

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে পৌর এলাকার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক কামাল সরদার, সোহেল হাওলাদার, রাজীব মালো ও রিয়াজ এবং পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পঙ্খিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল রানা।

বাংলাদেশ সময়: ১২:০৪:৪৬ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ