মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক ২

হোম » খুলনা » মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক ২
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


 

মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক ২

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. দেলোয়ার শেখ (৬২) নামে এক মাদককারবারি ও গাঁজা সেবনের অভিযোগে মো. কাইয়ুম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটি ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় অভিযান দুটি পরিচালনা করে উপজেলা প্রশাসন। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আটক দেলোয়ার শেখ দৈবজ্ঞহাটি ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের মো. দেলোয়ার শেখের ছেলে। অপর আটক কাইয়ুম শেখ মিত্রডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।

 

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, গাঁজা সেবনের অভিযোগে আটক কাইয়ুম শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

অপরদিকে, মাদককারবারি দেলোয়ার শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূল ও জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:০১:২২ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ