মহিপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

হোম » জেলে-মৎস্য » মহিপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


 

মহিপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মহিপুর মৎস্যবন্দর থেকে র‌্যালিটি বের হয়। পরে র‌্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

র‌্যালিতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইব্রাহীম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন, পটুয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হুসাইন, পটুয়াখালী সদর পরিসংখ্যান অফিসার মিরাজুর রহমান, কলাপাড়া উপজেলা পরিসংখ্যান অফিসার মো. ফজলুল করিম এবং মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

সংশ্লিষ্টরা জানান, নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযানের সঠিক তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করা হবে। এসব তথ্য নৌখাতের উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৩৬ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ