গলাচিপায় এসএসসিতে উপজেলায় প্রথম লাইসা আনান

হোম » শিক্ষা » গলাচিপায় এসএসসিতে উপজেলায় প্রথম লাইসা আনান
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


 

গলাচিপায় এসএসসিতে উপজেলায় প্রথম লাইসা আনান

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী লাইসা আনান। ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৯৯ নম্বর পেয়ে কৃতিত্বপূর্ণ এ ফলাফল অর্জন করেছে সে। তার সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

 

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী লাইসা নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনার মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। তার এ ফলাফল পরিবার ও বিদ্যালয়ের পাশাপাশি পুরো গলাচিপা উপজেলার জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।

 

লাইসার বাবা মাসুদ রানা পানপট্টি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। জনসেবার পাশাপাশি তিনি সবসময় মেয়ের পড়াশোনার প্রতি গুরুত্ব দিয়েছেন। লাইসার মা সাবেরা খাতুন ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বাবা-মায়ের অনুপ্রেরণা, নিয়মিত উৎসাহ এবং পরিবারের সার্বিক সহযোগিতা লাইসার সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

লাইসার কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়রা মনে করেন, তার এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

 

ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে লাইসা আনান। তার বাবা-মা জানান, মেয়ের এ অর্জনে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা আশা করেন, লাইসা ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রেখে একজন আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩২ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ