গোপালগঞ্জে ৩৫০ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ

হোম » ঢাকা » গোপালগঞ্জে ৩৫০ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ
শনিবার ● ৪ জুলাই ২০২৬


 

গোপালগঞ্জে সাড়ে ৩৫০ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শিক্ষানুরাগী মো. টিপু সুলতানের উদ্যোগে শনিবার (৪ জুলাই) দুপুরে তাঁর নিজ বাড়িতে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হরিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম বুলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর রয়্যাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ৩৪ নম্বর পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ শিক্ষার্থীর মাঝে নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্মের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ড্রেস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সামান্য সহায়তা করলেও তারা আরও ভালো ফলাফল করতে পারে। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে, তাই তাদের শিক্ষার পাশাপাশি মাদকমুক্ত রাখার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় সাবেক গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম হাই, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন, হরিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম বুলাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪৩:১৮ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ