গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

হোম » বরিশাল » গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬


 

গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী বেরিশাল)

 

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা চত্বরে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী মোঃ ইব্রাহিম, সেকেন্দার আলী শেখ, সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং মোঃ বদিউজ্জামান মিন্টু।

 

এবারের কর্মসূচির আওতায় উপজেলার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ, মরিচ বীজ, বিভিন্ন গাছের চারা, রাসায়নিক সার ও জৈব সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়। মূলত আমন ধান ও মরিচ চাষ সম্প্রসারণ এবং বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়েছে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কৃষকদের বিতরণকৃত বীজ, সার ও চারার সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষি উৎপাদন আরও বাড়ানোর আহ্বান জানান।

 

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় সুধীজন এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫২:১৭ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ