গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন

হোম » বরিশাল » গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬


টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া।

এ সময় অতিথিরা মসজিদের নির্মাণকাজের সফল বাস্তবায়ন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের কল্যাণ কামনা করে বক্তব্য দেন। পরে মসজিদের খতিব বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১২:২৪:৫৩ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ