কুয়াকাটায় রাখাইনদের সমস্যা-সম্ভাবনা পর্যবেক্ষণে প্রতিনিধি দল

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় রাখাইনদের সমস্যা-সম্ভাবনা পর্যবেক্ষণে প্রতিনিধি দল
শনিবার ● ১৩ জুন ২০২৬


 

কুয়াকাটায় রাখাইনদের সমস্যা-সম্ভাবনা পর্যবেক্ষণে প্রতিনিধি দল

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন জনপদের মানবাধিকার পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা পর্যবেক্ষণ করেছে নাগরিক অধিকার সংগঠন সিটিজেন ফর হিউম্যান রাইটস-এর একটি প্রতিনিধি দল।

 

শনিবার সকাল থেকে দিনব্যাপী কারিতাস বাংলাদেশ-এর সহযোগিতায় তারা মিশ্রীপাড়া, নয়াপাড়া, আমখোলা পাড়া, কেরানীপাড়া ও মংথয় পাড়া পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধিরা ভূমি সংকট ও দখল-সংক্রান্ত সমস্যা, অস্তিত্ব সংকট, সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় এবং ঐতিহাসিক স্থানের ক্ষয়ক্ষতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

প্রতিনিধি দল জানায়, তারা পর্যবেক্ষণকৃত সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সংক্রান্ত বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ প্রদান করবেন।

 

প্রতিনিধি দলে ছিলেন সিটিজেন ফর হিউম্যান রাইটসের সদস্য ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, জীববৈচিত্র্য গবেষক পাভেল পার্থ, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, পটুয়াখালী রান-এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, গবেষক ড. ঈশিতা দস্তিদার, মানবিক কর্মী দীপায়ন খীসা এবং ল্যান্ড ইজ লাইফ এশিয়ার প্রোগ্রাম ডিরেক্টর সতেজ চাকমা।

বাংলাদেশ সময়: ১৭:১৭:৩০ ● ১০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ