মনপুরায় বিএনপি কার্যালয়ে ‘জয় বাংলা’ লিখে ছাত্রলীগ নেতা কারাগারে

হোম » ভোলা » মনপুরায় বিএনপি কার্যালয়ে ‘জয় বাংলা’ লিখে ছাত্রলীগ নেতা কারাগারে
বুধবার ● ১০ জুন ২০২৬


 

মনপুরায় বিএনপি কার্যালয়ে ‘জয় বাংলা’ লিখে ছাত্রলীগ নেতা কারাগারে

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ভোলার মনপুরা উপজেলায় বিএনপি কার্যালয় ও কয়েকটি দোকানের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলাটি স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতা দায়ের করেন। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

 

তবে শিপনের পরিবারের দাবি, তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক দলের এক নেতার দায়ের করা মামলায় শিপনসহ আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪৪ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ