গৌরনদীতে নিজ অর্থায়নে সড়ক নির্মাণ করলেন বিএনপি নেতা

হোম » বরিশাল » গৌরনদীতে নিজ অর্থায়নে সড়ক নির্মাণ করলেন বিএনপি নেতা
বুধবার ● ১০ জুন ২০২৬


 

গৌরনদীতে নিজ অর্থায়নে সড়ক নির্মাণ করলেন বিএনপি নেতা মিজান মৃধা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নিজ অর্থায়নে একটি ইটের সোলিং সড়ক নির্মাণ করেছেন বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান (মিজু) মৃধা। বুধবার দক্ষিণ কটকস্থল মহাসড়ক থেকে লালচাঁন হাওলাদারের বাড়ির প্রবেশপথ পর্যন্ত সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় এলাকাবাসী ভোগান্তিতে ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদার কারণে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতো।

 

এলাকাবাসীর ভাষ্য, সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে সড়ক নির্মাণ করে মিজান মৃধা একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। এতে স্থানীয়দের যাতায়াত সহজ ও নিরাপদ হবে।

 

মিজানুর রহমান (মিজু) মৃধা বলেন, ‘এলাকার মানুষের দুর্ভোগ কমাতেই নিজ উদ্যোগে সড়কটির নির্মাণকাজ করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার চেষ্টা করব।’

 

তার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এ কাজের জন্য মিজান মৃধাকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৪৬ ● ১২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ