পটুয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে গণপূর্ত বিভাগের জমি উদ্ধার

হোম » লিড নিউজ » পটুয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে গণপূর্ত বিভাগের জমি উদ্ধার
শনিবার ● ২৩ মে ২০২৬


 

পটুয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে গণপূর্ত বিভাগের জমি উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালী পৌর শহরে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলামের নেতৃত্বে পৌর শহরের বিটাইপ বাজার সংলগ্ন রাস্তার পাশে এ অভিযান চালানো হয়।

 

অভিযান চলাকালে উচ্ছেদকারী দল দখলদারদের বাধার মুখে পড়ে। পরে বুলডোজার দিয়ে শতাধিক দোকানপাট ও প্রায় ২৫টি অবৈধ ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে গণপূর্ত বিভাগের জমি উদ্ধার করা হয়।

 

গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একদল দখলদার সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

 

গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী তপন কর্মকার জানান, একাধিকবার সরকারি জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও দখলদাররা তা মানেননি। সর্বশেষ গত বৃহস্পতিবার সরাসরি সরে যেতে বলা হলেও তারা জায়গা খালি না করায় উচ্ছেদ অভিযান চালিয়ে জমি পুনরুদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:২১ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ