মেহেন্দিগঞ্জে জেনারেটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৩

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে জেনারেটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৩
সোমবার ● ১৮ মে ২০২৬


 

মেহেন্দিগঞ্জে জেনারেটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৩

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (পিরোজপুর)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের শান্তিনগর কাঠেরপুল এলাকায় দিনের বেলায় জেনারেটর চুরির চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) সকালে একটি জেনারেটর চুরির উদ্দেশ্যে ওই এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাদের সন্দেহজনকভাবে আটক করে। পরে তাদের চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধরে রাখা হয়।

 

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আনন্দবাজার এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী বাবুল (৪০) এবং চরফেনুয়া এলাকার রবিউল (২৫), পিতা হোসেন দালাল। অপর একজন স্থানীয় বাসিন্দা হলেও তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এলাকাবাসীর অভিযোগ, বাবুলের আনন্দবাজারের ভাঙারির দোকানে দীর্ঘদিন ধরে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে। পাশাপাশি তার বিরুদ্ধে ইয়াবা ও গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এছাড়া আটক তিনজন শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংঘটিত চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলেও স্থানীয়দের ধারণা।

 

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিন উদ্দিন জানান, আটক ব্যক্তিদের শ্রীপুর এলাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২:৫৪:৩৫ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ