বাবুগঞ্জে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

হোম » বরিশাল » বাবুগঞ্জে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬


 

বাবুগঞ্জে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল) 

কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে আরও এগিয়ে নিতে ‘এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ শীর্ষক কৃষক-কৃষাণী সমাবেশ ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে বাবুগঞ্জে।

সোমবার (২৭ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, বরিশালের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রোগ্রাম বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার রিয়াজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রোমানা শারমিন রীপা।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফারুক, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন রাড়ীসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন, সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু এবং সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি সংবেদনশীল উদ্যোগ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়াতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কার্যকর অগ্রগতি সম্ভব হবে। অনুষ্ঠানে প্রকল্পের আওতায় বিভিন্ন সফল উদ্যোগ, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, বাজার সংযোগ উন্নয়ন ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধির অগ্রগতি তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৫৮ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ