যশোরে সোমবার তিন কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান

হোম » খুলনা » যশোরে সোমবার তিন কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬


 

উলাশিতে জিয়া খাল উদ্বোধনী এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তল্লাশি চালানো হচ্ছে।

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোরের তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে শার্শার উলাশিতে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন, দুপুরে যশোর ৫০০ শয্যা মেডিকেল কলেজ পরিদর্শন এবং বিকেলে যশোরে একটি জনসভায় তিনি যোগ দেবেন।

 

তারেক রহমানের আগমন ঘিরে যশোর ও শার্শা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। উলাশিতে জিয়া খাল উদ্বোধনী এলাকায় মেটাল ডিটেক্টর ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

 

দীর্ঘদিন পর পুনঃখনন হতে যাওয়া উলাশি জিয়া খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খনন কার্যক্রমের উদ্বোধন করেন। প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খাল খননের মাধ্যমে শার্শার ২৬টি গ্রাম ও আটটি বিলের পানি নিষ্কাশন হতো এবং প্রায় ২২ হাজার একর জমি চাষাবাদের আওতায় আসে।

 

এলাকাবাসীর অনেকে বলছেন, ঐতিহাসিক এই খালের পুনঃখননকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে কেউ কেউ খাল দখলমুক্ত করে টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

 

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, ‘প্রধান অতিথির আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

বাংলাদেশ সময়: ১৭:৫৬:২৩ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ