কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭

হোম পেজ » চট্টগ্রাম » কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


 

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭

সাগরকন্যা প্রতিবেদক, দাউদকান্দি (কুমিল্লা)

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ যাত্রী নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ছয়জন।

 

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

 

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, ‘হাসানপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে চালবোঝাই ট্রাক উল্টে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

তিনি বলেন, ‘একদল শ্রমিক ট্রাকের ছাদে চড়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্ত এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে, তবে  তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।’

বাংলাদেশ সময়: ৮:৪০:৪৭ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ