সর্বশেষ
পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কুয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গৌরনদীতে হেলিপ্যাড মাঠে দূষণ, বোরোধান-পান বরজ হুমকিতে নাজিরপুরে ৫ শিক্ষার্থীর বিপরীতে ৪ শিক্ষক; স্কুলসংলগ্ন গরুঘরে ব্যাহত শিক্ষা কার্যক্রম বামনায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন, এমপির সেবা পৌঁছাবে তৃণমূলে টাঙ্গাইলে পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন, ‘ঐতিহাসিক দিন’ বললেন কৃষিমন্ত্রী

কুয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

হোম পেজ » শিক্ষা » কুয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬


 

কুয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় ইসলামপুর দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ২০ জন পরীক্ষার্থীর হাতে কলম, ডায়েরি ও কোট ফাইল তুলে দেওয়া হয়।

 

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় মাদরাসা মিলনায়তনে এ বিদায় ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার সুপার সৈয়দ মাওলানা মো. ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুয়াকাটা পৌর শাখার সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মাওলানা মো. মোছলেম আলী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুয়াকাটা পৌর শাখার সভাপতি আলহাজ্ব সৈয়দ মাওলানা মুহাম্মদ হারুন অর রশিদ, পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ, দুমকি উপজেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু মুসা, মহিপুর থানা ছাত্র হিযবুল্লাহর সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আজগর আলী এবং কুয়াকাটা পৌর ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা মুহাম্মদ অলিউল্লাহ আল মাসুদ।

 

পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহ প্রদান করা সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সহজ করা এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৩৯ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ