সর্বশেষ
পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কুয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গৌরনদীতে হেলিপ্যাড মাঠে দূষণ, বোরোধান-পান বরজ হুমকিতে নাজিরপুরে ৫ শিক্ষার্থীর বিপরীতে ৪ শিক্ষক; স্কুলসংলগ্ন গরুঘরে ব্যাহত শিক্ষা কার্যক্রম বামনায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন, এমপির সেবা পৌঁছাবে তৃণমূলে টাঙ্গাইলে পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন, ‘ঐতিহাসিক দিন’ বললেন কৃষিমন্ত্রী

গৌরনদীতে হেলিপ্যাড মাঠে দূষণ, বোরোধান-পান বরজ হুমকিতে

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে হেলিপ্যাড মাঠে দূষণ, বোরোধান-পান বরজ হুমকিতে
সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে হেলিপ্যাড মাঠে দূষণ, বোরোধান-পান বরজ হুমকিতে

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি সরকারি হেলিপ্যাড মাঠে ঠিকাদারি কাজের সময় পরিবেশবিধি লঙ্ঘন ও অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে; এতে আশপাশের কৃষিজমি ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঠিকাদারদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এলাকায় দূষণ বেড়েছে। এর প্রভাবে আশপাশের বোরোধান ও পান বরজ ক্ষতির মুখে পড়েছে বলে কৃষকরা জানান।

 

হেলিপ্যাড মাঠের পাশে বসবাসকারী রিনা বেগম, বলেন, ‘বর্জ্য আর ময়লার দুর্গন্ধে এখানে বসবাস করা কষ্টকর হয়ে গেছে। বাচ্চারা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে।

 

একই এলাকার এক বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘ঠিকাদার মাঠের আশপাশে যেভাবে কাজ করছে তাতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা বড় ক্ষতির মুখে পড়ব।’

 

স্থানীয়রা আরও জানান, দূষণের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তবে এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম ইব্রাহিম জানান, লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এলাকাবাসীর দাবি, পরিবেশ রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৩ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ