সর্বশেষ
কুয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গৌরনদীতে হেলিপ্যাড মাঠে দূষণ, বোরোধান-পান বরজ হুমকিতে নাজিরপুরে ৫ শিক্ষার্থীর বিপরীতে ৪ শিক্ষক; স্কুলসংলগ্ন গরুঘরে ব্যাহত শিক্ষা কার্যক্রম বামনায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন, এমপির সেবা পৌঁছাবে তৃণমূলে টাঙ্গাইলে পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন, ‘ঐতিহাসিক দিন’ বললেন কৃষিমন্ত্রী মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও বিনামূল্যে সার-বীজ বিতরণ শুরু

আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

হোম পেজ » বরগুনা » আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬


 

এটি একটি প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলায় ওরশ মাহফিল থেকে ফেরার পথে অটোগাড়ি উল্টে নিচে চাপা পড়ে জুনায়েদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে টেপুরা বাজার সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া গাজী কালুর দরগায় রবিবার রাতে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার সকালে ওই ওরশ থেকে অটোগাড়িতে করে বাড়ি ফিরছিল জুনায়েদ। পথিমধ্যে টেপুরা বাজার সড়কের মোড় ঘুরতে গিয়ে অটোগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অটোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত জুনায়েদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামে। তার বাবার নাম আবু সায়েদ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের মোড় ঘুরতে গিয়ে অটোগাড়িটি উল্টে খাদে পড়ে এবং শিশুটি নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এতে তার মাথার খুলি ভেঙে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

 

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩১ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ