সর্বশেষ
কুয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গৌরনদীতে হেলিপ্যাড মাঠে দূষণ, বোরোধান-পান বরজ হুমকিতে নাজিরপুরে ৫ শিক্ষার্থীর বিপরীতে ৪ শিক্ষক; স্কুলসংলগ্ন গরুঘরে ব্যাহত শিক্ষা কার্যক্রম বামনায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন, এমপির সেবা পৌঁছাবে তৃণমূলে টাঙ্গাইলে পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন, ‘ঐতিহাসিক দিন’ বললেন কৃষিমন্ত্রী মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও বিনামূল্যে সার-বীজ বিতরণ শুরু

বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন, এমপির সেবা পৌঁছাবে তৃণমূলে

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন, এমপির সেবা পৌঁছাবে তৃণমূলে
সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬


 

বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন, এমপির সেবা পৌঁছাবে তৃণমূলে

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলায় সাধারণ মানুষের কল্যাণে ‘জনতার কল সেন্টার’ নামে একটি সেবামূলক কার্যক্রম চালু করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ এ সেবার উদ্বোধন করেন।

 

আয়োজকরা জানান, ০১৭১৩৪৯৯৬৬১ ও ০১৭১৩৪৯৯৬৬২ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করে সাধারণ মানুষ অভিযোগ, পরামর্শ ও তথ্যসেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবার অংশ হিসেবে রক্তের প্রয়োজন হলে দ্রুত তা সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।

 

উদ্বোধনী বক্তব্যে ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্থানীয় এমপির সেবা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাধারণ মানুষ যাতে সহজেই একজন এমপির কাছে তাদের চাওয়া-পাওয়া ও অনুযোগ জানাতে পারে, সে উদ্দেশ্যেই জনতার কল সেন্টার চালু করা হয়েছে।’

 

তিনি জানান, কল সেন্টারের মাধ্যমে প্রাপ্ত সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের শিক্ষাগত যোগ্যতা ও কর্মদক্ষতা বিবেচনায় কর্মসংস্থানের বিষয়েও সহায়তা দেওয়া হবে।

 

অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মো. রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম নূর ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আরিফুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:০২ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ