বরগুনায় এক কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

হোম পেজ » বরগুনা » বরগুনায় এক কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬


 

বরগুনায় এক কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় এক কেজি গাঁজাসহ মো. রিপন (৪৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার পুলিশ। সোমবার সকালে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বরগুনা-বরিশালগামী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার রিপন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার অবৈধ বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, উপপরিদর্শক বিকাশ কর্মকার বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

 

গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের তথ্য পেলেই আমরা অভিযান চালাব।’

বাংলাদেশ সময়: ১২:৩৭:১৮ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ