মির্জাগঞ্জে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড: আগুনে পুড়ে ২ গরুর মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড: আগুনে পুড়ে ২ গরুর মৃত্যু
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬


 

মির্জাগঞ্জে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড: আগুনে পুড়ে ২ গরুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ২টি গরু পুড়ে মারা গেছে এবং আরও একটি গরু গুরুতর দগ্ধ হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছৈলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও ইউপি সদস্য মো. আবুল মেম্বার জানান, ছৈলাবুনিয়া গ্রামের মৃত ছাদের মোল্লার ছেলে মোসলেম মোল্লা তার আধাপাকা গোয়ালঘরে গাভীসহ ৪টি গরু বেঁধে রেখে মশার কয়েল জ্বালিয়ে রাখেন। রাত আনুমানিক ২টার দিকে পাশের লোকজন আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে ততক্ষণে আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।

 

এতে একটি গাভী ও একটি গাভীর বাছুর ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। এছাড়া আরও একটি গরু আংশিক দগ্ধ হয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। পরে বাড়ির লোকজন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

এ ঘটনায় গরু ও গোয়ালঘরসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৩৬ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ