কলাপাড়ায় ৬২০০ লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিকের জরিমানা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ৬২০০ লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিকের জরিমানা
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬


জ্বালানি তেল জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। কলাপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে ভিড়ানো একটি ট্রলার থেকে এ পরিমান জ্বালানি তেল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধ ভাবে জ্বালানি তেল সরবারহের অপরাধে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়। তেল মজুদদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১১:৩৪:২০ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ