আগৈলঝাড়ায় ঝড়ে গাছ ভেঙে মুক্তিযোদ্ধার স্ত্রী আহত, ক্ষতিগ্রস্ত গোয়ালঘর

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ঝড়ে গাছ ভেঙে মুক্তিযোদ্ধার স্ত্রী আহত, ক্ষতিগ্রস্ত গোয়ালঘর
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬


 

বরিশালের আগৈলঝাড়ায় ঝড়ে গাছ ভেঙে মুক্তিযোদ্ধার স্ত্রী আহত, ক্ষতিগ্রস্ত গোয়ালঘর

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় ঝড়ে প্রতিবেশীর লাগানো গাছ ভেঙে পড়ে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি গাভীও আহত হয় এবং গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

শুক্রবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী শাখাওয়াত ভাট্রির রোপণ করা আকাশমনি গাছ ঝড়ে ভেঙে বীর মুক্তিযোদ্ধা আ. রহমান ভাট্রির বাড়ির দক্ষিণ পাশে থাকা দোচালা গোয়ালঘরের ওপর পড়ে। ওই সময় গোয়ালঘরে তিনটি গাভী ছিল এবং রহমান ভাট্রির স্ত্রী মোসাম্মাদ জাহানারা বেগম গাভীগুলো বেঁধে দিচ্ছিলেন। গাছ ভেঙে পড়লে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আতঙ্কে গাভীগুলো ছোটাছুটি করলে একটি গাভী আহত হয়ে খাবার গ্রহণ বন্ধ করে দেয়।

 

বীর মুক্তিযোদ্ধা আ. রহমান ভাট্রি বলেন, ঝড়ের সময় দূর-সম্পর্কের চাচাতো ভাই শাখাওয়াত ভাট্রির লাগানো গাছ ভেঙে তার গোয়ালঘরের ওপর পড়ে। এতে তার স্ত্রী ও একটি গাভী আহত হয় এবং গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়।

 

অভিযোগের বিষয়ে শাখাওয়াত ভাট্রি বলেন, গাছটি লম্বা হয়ে যাওয়ায় ঝড়ে ডালপালা ঝুলে পড়েছিল। রহমান ভাট্রি ও তার স্ত্রী গাছের আগা টেনে ভেঙে ফেলেছেন এবং তাদের বিরুদ্ধে দোষারোপ করছেন।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৫২ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ