সর্বশেষ
স্লুইসগেট জরাজীর্ণ, প্রভাবশালীদের নিয়ন্ত্রণ কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে সয়লাবে কৃষকের ভোগান্তি চরমে দুমকিতে ঈদ আনন্দ মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কুয়াকাটায় ‘পায়রা’র ফ্রি চিকিৎসা ক্যাম্পে দেড় শতাধিক রোগীর সেবা বরগুনায় চিফ হুইপের দাবি: ‘আওয়ামী লীগ সরকার ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে’ মোংলায় ঈদের রাতে চিংড়ি ঘেরের বাঁধ কেটে লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ গলাচিপার সাবেক ইউএনও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী কুয়াকাটায় ঈদে পর্যটকদের ঢল, মুখে হাসি ব্যবসায়ীদের

বরগুনায় চিফ হুইপের দাবি: ‘আওয়ামী লীগ সরকার ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে’

হোম পেজ » লিড নিউজ » বরগুনায় চিফ হুইপের দাবি: ‘আওয়ামী লীগ সরকার ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে’
রবিবার ● ২২ মার্চ ২০২৬


 

বরগুনায় চিফ হুইপ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মণি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে, যা দিয়ে দেশের সাতটি জাতীয় বাজেট প্রণয়ন করা যেত।

রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় বরগুনার ক্রোক এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বর্তমান সরকার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। বরগুনায় একটি ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়, যাতে দেশের মানুষ বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে। দেশের সম্পদ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

চিফ হুইপ আরও বলেন, বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এতে কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং কৃষকরা এক ফসলি জমিতে একাধিক ফসল উৎপাদনে সক্ষম হবেন।

তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও জলবায়ু সহনশীল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বরগুনাকে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করা সম্ভব। একই সঙ্গে যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা ওলি উল্লাহ, জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হান্নান প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কে এম শফিকুজ্জামান মাহফুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:০৪:৩২ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ