কলাপাড়ায় ৭ গ্রামের মানুষের আগাম ঈদ উদযাপন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ৭ গ্রামের মানুষের আগাম ঈদ উদযাপন
শুক্রবার ● ২০ মার্চ ২০২৬


কলাপাড়ায় ৭ গ্রামের মানুষের আগাম ঈদ উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৭ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আগাম ঈদুল ফিতর উদযাপন করেছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলী, পাঁচজুনিয়া ও বালিয়াতলী গ্রামেও পৃথক জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে সকাল থেকেই এসব গ্রামে উৎসবের আমেজ বিরাজ করে। বিশেষ করে শিশুদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

স্থানীয়ভাবে এসব মুসল্লি চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত।

উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস জানান, প্রায় ২০০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩৬:৩৮ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ