কলাপাড়ায় বদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় বদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় বদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় সোহাগ (৪৫) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহাগ গলাচিপা উপজেলার নতুন বাজার এলাকার বাসিন্দা এবং তিনি কলাপাড়া পৌর শহরে ভ্রাম্যমাণ কাপড়ের ব্যবসা করতেন। প্রায় এক মাস আগে তিনি আমতলীর শ্বশুরবাড়ি থেকে কলাপাড়ায় এসে ওই বাসায় একাই বসবাস শুরু করেন। সর্বশেষ তিন দিন আগে স্ত্রীর সঙ্গে তার মুঠোফোনে কথা হয়।

 

বুধবার রাত ৯টার দিকে বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গেছে।

 

বাসার মালিক মোহাম্মদ লিটন জানান, সোহাগ প্রায় এক মাস আগে তার বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং সেখানে ব্যবসার মালামাল রাখতেন। ঈদের পর স্ত্রীকে নিয়ে আসার কথা ছিল তার।

 

মৃতের স্ত্রী শিউলী বেগম বলেন, শবে কদরের নামাজেরও তিন দিন আগে তিনি কলাপাড়ায় এসেছিলেন। ঈদের আগে বাড়ি যাওয়ার কথা ছিল। আজ তার পচাগলা মরদেহ দেখলাম, কীভাবে মৃত্যু হয়েছে কিছুই জানি না।

 

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহে ব্যাপক পচন ধরেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০:২৮:২০ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ