বেনাপোলে ইউএনও ফজলে ওয়াহিদকে ক্রীড়া সংস্থার ফুলেল শুভেচ্ছা

হোম পেজ » খুলনা » বেনাপোলে ইউএনও ফজলে ওয়াহিদকে ক্রীড়া সংস্থার ফুলেল শুভেচ্ছা
মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬


 

বেনাপোলে ইউএনও ফজলে ওয়াহিদকে ক্রীড়া সংস্থার ফুলেল শুভেচ্ছা

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস)-এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌরসভার প্রশাসক ফজলে ওয়াহিদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

 

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ বেনাপোলের ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা করেন।

 

আলোচনায় বক্তারা বলেন, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বেনাপোলে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকাশ জরুরি। এজন্য নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম চালু এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, তরুণ সমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া সংগঠনগুলো উদ্যোগ নিলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

 

সৌজন্য সাক্ষাৎ শেষে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব রাহানুজ্জামান দিপুসহ কমিটির অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:০৭ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ