কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: এক লাখ টাকা জরিমানা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: এক লাখ টাকা জরিমানা
সোমবার ● ১৬ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: এক লাখ টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে হারুন বিশ্বাস নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার সকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, সরকারের অনুমতি ছাড়াই একটি চক্র দীর্ঘদিন ধরে তফসিলি ফসলি জমির মাটি বেকু মেশিন দিয়ে কেটে ইটভাটায় বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বেকু মেশিনসহ মাটি বিক্রেতা, মহাজন ও চালককে আটক করা হয়।

 

তিনি জানান, তফসিলি জমির ধরণ পরিবর্তন করে মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী হারুন বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৮:০৬ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ