সর্বশেষ
কলাপাড়ায় অশ্লীল ভিডিও ভাইরাল খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত কুয়াকাটায় ঈদ উপলক্ষে সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ মহিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়াধীন: জেলা ও দায়রা জজ অবৈধ বালু উত্তোলন বাবুগঞ্জে দুই ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম মনি’র তিন দিনের সফর স্থগিত বাবুগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ‘ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে বিএনপি’ গৌরনদীতে বিএনপি নেতা সরোয়ার আলম বিপ্লবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » মহিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার ● ১৫ মার্চ ২০২৬


 

মহিপুরে প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এসব আয়োজন সম্পন্ন হয়।

 

এসময় সভাপতিত্ব করেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান প্যাদা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ।

 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী সাঈদ, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার এবং জামায়াত নেতা তোফাজ্জেল হোসাইন সিপাহী।

 

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদার করে। সমাজের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪২:১৭ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ