সংসদ ভবনে স্পীকারের সঙ্গে তথ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

হোম পেজ » জাতীয় » সংসদ ভবনে স্পীকারের সঙ্গে তথ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রবিবার ● ১৫ মার্চ ২০২৬


 

সংসদ ভবনে স্পীকারের সঙ্গে তথ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, গণমাধ্যমের বিকাশ এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

এ সময় স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে দায়িত্বশীল গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রা ও গণমাধ্যমের বিকাশ নিয়ে দুই বিশিষ্ট ব্যক্তিত্বের এ সৌজন্য সাক্ষাৎ ইতিবাচক বার্তা বহন করছে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:০৯ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ