কলাপাড়ায় ১৪ হাজার টাকা জাল নোটসহ যুবক আটক

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ১৪ হাজার টাকা জাল নোটসহ যুবক আটক
রবিবার ● ১৫ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় ১৪ হাজার টাকা জাল নোটসহ যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ১৪ হাজার টাকা জাল নোটসহ মো. ওহিদুল ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার সকালে কলাপাড়া পৌর শহরের আখরাবাড়ি এলাকায় একটি বিকাশ এজেন্টের দোকানে জাল টাকা লেনদেনের চেষ্টার সময় তাকে আটক করা হয়।

 

আটক ওহিদুল ইসলাম কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের মো. মোতাহার তালুকদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওহিদুল ইসলাম ১৪ হাজার টাকা বিকাশ করার জন্য মনিরুল হাসানের দোকানে গেলে দোকানদারের সন্দেহ হয়। পরে আশপাশের লোকজনকে ডেকে টাকাগুলো পরীক্ষা করে দেখা যায়, সবগুলোই জাল নোট। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

 

কলাপাড়া থানার এসআই হামিদুল হক বলেন, জাল টাকা লেনদেনের চেষ্টা করার সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

দোকান মালিক মনিরুল হাসান বলেন, এক ব্যক্তি ওহিদুল ইসলামকে ওই টাকা দিয়ে বিকাশ করতে পাঠিয়েছে বলে সে জানায়। ওই ব্যক্তির নাম হাসান এবং তিনি তার চাচা বলে পরিচয় দিয়েছে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৪৫ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ