দাবি এআই দিয়ে বানানো কলাপাড়ায় প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল

হোম পেজ » পটুয়াখালী » দাবি এআই দিয়ে বানানো কলাপাড়ায় প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের কয়েকটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে এলাকায় টক অফ দ্যা টাউনে পরিণত হয়েছে। ভিডিওগুলো নিয়ে বিভিন্ন মন্তব্য ও পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে শিক্ষক আনোয়ার দাবি করছেন, ভিডিওগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

 

বৃহস্পতিবার ভোররাতে ‘মাসুম আহমেদ মীরা’ নামের একটি ফেসবুক ও টেলিগ্রাম আইডি থেকে ভিডিওগুলো প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় শিক্ষক ভিডিও কলে অশ্লীল যৌন অঙ্গভঙ্গি করছেন, কিন্তু ভিডিওর অপরপ্রান্তে কে ছিলেন তা প্রকাশ করা হয়নি।

 

এ বিষয়ে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, তিনি ৩৬ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভাইরাল ভিডিওগুলো তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং তিনি আইনি পদক্ষেপ নেবেন।

 

কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান জানান, বিষয়টি লিখিতভাবে বরিশাল শিক্ষা বোর্ডে অবহিত করা হয়েছে। বোর্ড পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে।

বাংলাদেশ সময়: ১৯:২৫:৪১ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ