গৌরনদীতে মাদ্রাসা ও এতিমখানায় ইউএনওর খেজুর বিতরণ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মাদ্রাসা ও এতিমখানায় ইউএনওর খেজুর বিতরণ
বুধবার ● ১১ মার্চ ২০২৬


 

গৌরনদীতে মাদ্রাসা ও এতিমখানায় ইউএনওর খেজুর বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেঁটে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে শিক্ষার্থীদের হাতে খেজুর তুলে দেন।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করা হয়। ইউএনও মোঃ ইব্রাহিম নিজেই হেঁটে শিক্ষার্থীদের কাছে পৌঁছে খেজুর বিতরণ করলে সেখানে উপস্থিতদের মধ্যে মানবিক উদ্যোগটি প্রশংসিত হয় এবং শিক্ষার্থীদের মাঝেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

 

খেজুর বিতরণ কার্যক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, পবিত্র রমজানে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:০৮:০২ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ