বরগুনায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

হোম » লিড নিউজ » বরগুনায় গৃহবধূকে পিটিয়ে হত্যা
শুক্রবার ● ৬ মার্চ ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা গ্রামে আলম তাজ (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) শেষ বিকেলে ইফতারের আগে এ ঘটনা ঘটে। নিহত আলম তাজ ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী।

 

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ইফতারের আগে ঘটনাটি জানাজানি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। দুর্বৃত্তদের আঘাতে নিহত গৃহবধূর মুখমণ্ডল থেঁতলে যায়।

পুলিশের ধারণা, লোহার রড বা ভারী বস্তু দিয়ে শুখমণ্ডলে আঘাত করা হয়েছে।

 

নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রিপন বলেন, ইফতারের আগে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

 

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, গৃহবধূর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এতে মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহার রড বা ভারী কোনো বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

 

এ ঘটনায় নিহতের স্বামী আবুল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা গৃহবধূ হত্যার ঘটনায় তাকে পরোক্ষভাবে দায়ী করছেন।

 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৬:১০ ● ২০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ