
সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
মহিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলাপাড়ায় তাঁর নিজ বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি হাজী হুমায়ুন সিকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্টা জলিল হাওলাদার এবং মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান প্যাদা, সহ-সভাপতি রাসেল কবির মুরাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সুমন ও অর্থ সম্পাদক এম. পলাশ সরকার।
অনুষ্ঠানে কার্যনির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, মো. মনিরুজ্জামান, মো. মাহতাব হাওলাদার, সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদস্য মো. মোয়াজ্জেম হোসেন এবং সহযোগী সদস্যদের মধ্যে মো. মিজানুর রহমান, মো. কাওছার মনির, মো. মীর মিজান ও মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।