চরফ্যাশনে যানজট ও আইন-শৃঙ্খলা নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে যানজট ও আইন-শৃঙ্খলা নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত
সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬


 

চরফ্যাশনে যানজট ও আইন-শৃঙ্খলা নিয়ে সমন্বয় অনুষ্ঠিত সভা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশন উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে আজ সোমবাট (২৩ ফেব্রুয়ারি) উপজেলা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন (এমপি)।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন। চরফ্যাশন শহরের প্রধান সড়কগুলোতে ক্রমবর্ধমান যানজট, অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথি এমপি নয়ন বলেন, জনগণের নিরাপত্তা ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং অবৈধ স্থাপনা ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ বৃদ্ধি, নিন্দিষ্ট স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে যৌথ অভিযান পরিচালনার প্রস্তাব দেন। মতবিনিময় সভা শেষে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়, যাতে চরফ্যাশনবাসী নিরাপদ ও যানজটমুক্ত পরিবেশে বসবাস করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৩৯ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ