পিরোজপুরে ভাষা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে ভাষা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬


 

পিরোজপুরে ভাষা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এমপি, বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

 

বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চার মাধ্যমে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

তিনি আরও জানান, বর্তমান সরকার ভাষা, সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

 

অনুষ্ঠানের সমাপনী অংশে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলার সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৪৮ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ